Steel Gallery

আমাদের যে কোন পণ্য অর্ডার করতে কল বা WhatsApp করুন: +8801715229827 | কল: 01715047545

Sale!

Stainless Steel Rocking Chair with Footrest

Original price was: 9,950৳ .Current price is: 8,930৳ .

আপনি সেভ করেছেন 1,020৳  (10%)

সারাদিনের ব্যস্ততা আর ক্লান্তি শেষে বারান্দায় এক কাপ গরম চা, প্রিয় বই আর একটি আরামদায়ক চেয়ার- প্রশান্তি পেতে আর কী লাগে?

জীবনের এই ছোট ছোট সুখগুলো আর ফেলে রাখবেন না। আপনার ছাদ কিংবা বারান্দার ফাঁকা কোণটিকে বানিয়ে ফেলুন বাড়ির সবচেয়ে প্রিয় শান্তির জায়গা।Stainless Steel Rocking Chair with Footrest

শহরের ইট-পাথরের ব্যস্ত জীবনে নিজের জন্য একটুখানি স্বস্তির সময় বের করা আসলেই কঠিন। দিনশেষে বাড়ি ফিরে বারান্দার খোলা বাতাসে একটু গা এলিয়ে বসা আর প্রিয় রকিং চেয়ারে দোল খাওয়া—এ যেন মনের সব ক্লান্তি এক নিমিষেই দূর করে দেয়।

আর সেই আরামের মুহূর্তগুলোকে আজীবনের সঙ্গী করতে Steel Gallery নিয়ে এলো SG # 023-S মডেলের প্রিমিয়াম স্টেইনলেস স্টিল রকিং চেয়ার। কাঠের চেয়ারের মতো এতে ঘুণে ধরা, রঙ চটে যাওয়া বা ভিজে নষ্ট হওয়ার কোনো ভয় নেই।

কেন এই রকিং চেয়ারটি আপনার ঘরের শান্তির স্পট হবে?

  • রোদ-বৃষ্টিতেও নিশ্চিন্ত: খোলা বারান্দা বা ছাদে রাখবেন? কোনো চিন্তা নেই। ১০০% মরিচামুক্ত স্টিল হওয়ায় বৃষ্টির পানি বা কড়া রোদেও এর চকচকে ভাব নষ্ট হবে না।
  • পা রাখার আরামদায়ক ফুটরেস্ট: সাধারণ চেয়ারে বেশিক্ষণ পা ঝুলিয়ে রাখলে পা ঝিম ধরে বা ব্যথা করে। তাই এতে রয়েছে সামনে বাড়তি ফুটরেস্ট, যেখানে আরাম করে পা তুলে দোল খাওয়া যায়।
  • পিঠ ও কোমরের নিখুঁত সাপোর্ট: বসার ও হেলান দেওয়ার অংশটি এমন চমৎকার মাপে বাঁকানো হয়েছে, যাতে বসলে পুরো শরীর স্বাভাবিক আরাম পায়।
  • নিরাপদ ও মসৃণ দোলনা: নিচের রকার পাইপগুলো নিখুঁত ব্যালেন্সে তৈরি, যাতে উল্টে পড়ার কোনো ভয় ছাড়াই একদম স্মুথলি দোল খাওয়া যায়।
  • পরিষ্কার রাখা খুব সহজ: ধুলোবালি জমলে শুধু একটা শুকনো বা ভেজা কাপড় দিয়ে মুছে দিলেই হলো, আবার একদম নতুনের মতো ঝকঝকে!

কার জন্য সবচেয়ে সেরা? বাবার অবসর সময় কাটাতে, মায়ের বিকেলে বারান্দায় বসে চা খেতে, কিংবা আপনার নিজের বই পড়ার প্রিয় সঙ্গী হতে পারে এই রকিং চেয়ার। এমনকি নতুন বাড়িতে বা প্রিয়জনের উপহার হিসেবেও এটি অনন্য।Stainless Steel Rocking Chair with Footrest

আমরা সর্বদাই আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, কারণ স্টিল একটি দীর্ঘস্থায়ী বস্তু।আমরা চাই, কাস্টমার যেন বহুদিন পরেও আমাদের পণ্য দেখে গর্ব করে বলতে পারে –
আমি এটা স্টিল গ্যালারি থেকে নিয়েছিলাম।
আমাদের আছে—
  • ✔️ অভিজ্ঞ ও দক্ষ কারিগর
  • ✔️ ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা
  • ✔️ হোলসেল দামে সেরা পণ্য
  • ✔️ পাইকারি (হোলসেল) কেনার সুবিধা
  • ✔️ “যেমন দেখেন, তেমনই পাবেন” গ্যারান্টি
  • ✔️ সময়মতো ডেলিভারি
  • ✔️ আন্তরিক কাস্টমার সার্ভিস

সেরা দামে সেরা মান – এটুকু আমাদের দেওয়া প্রতিশ্রুতি।বিশ্বাসে গড়া সম্পর্কই আমাদের সবচেয়ে বড় পরিচয়। ❤️

✅ অর্ডার, ডেলিভারি ও রিটার্ন (সংক্ষিপ্ত নীতিমালা)
🛒 অর্ডার নীতিমালা
  • ✅ রেডিমেড পণ্য: প্রথমে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে, বাকি টাকা পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন (Bank / Bkash / Nagad)।
  • ✅ কাস্টমাইজড / মেড-টু-অর্ডার পণ্য: পণ্যের ধরন অনুযায়ী ২০%-৭০% অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক।
🚚 ডেলিভারি তথ্য

🔹 রেডিমেড / ছোট পণ্য (হোম ডেলিভারির ক্ষেত্রে ১ কেজি পর্যন্ত)

  • ঢাকার ভিতরে: ১–৩ কার্যদিবস | ৳৭০
  • ঢাকার আশেপাশে: ২–৫ কার্যদিবস | ৳১১০
  • ঢাকার বাইরে: ৩–৬ কার্যদিবস | ৳১৩০+
    (ঢাকার ভিতরে ও আশেপাশে প্রতি কেজিতে ১৫৳ ও ঢাকার বাহিরে ৩০৳ করে বৃদ্ধি হবে।) আর কুরিয়ার ডেলিভারির রেট ভিন্ন।

🔹 কাস্টমাইজড / বড় পণ্য

  • সময় ও চার্জ নির্ভর করবে ডিজাইন, মাপ, লোকেশন ও ডেলিভারি বাহনের উপর।
  • ডেলিভারি করা হয় কুরিয়ার / ট্রাক সার্ভিসের মাধ্যমে।
🔁 রিটার্ন ও বাতিল নীতি
  • ✔️ কনফার্মের পর অর্ডার বাতিল সম্ভব নয় (বিশেষত কাস্টম পণ্যের ক্ষেত্রে)।
  • ✔️ কাস্টম পণ্যে রিটার্ন/রিফান্ড প্রযোজ্য নয়।
  • ✔️ রেডিমেড পণ্যে রিটার্ন প্রযোজ্য শুধুমাত্র নিচের শর্তে:
    • ভুল পণ্য গিয়েথাকল
    • ত্রুটিপূর্ণ বা ভাঙা পণ্য গিয়েথাকল্ল
    • যন্ত্রাংশ অনুপস্থিত থাকলে
🟡 রিটার্নের প্রক্রিয়া:
  • 👉 ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনে পণ্য পরীক্ষা করুন।
  • 👉 কুরিয়ার অফিসে বসেই প্যাকেট খুলে চেক করুন।
  • 👉 সমস্যা থাকলে ছবি/ভিডিও তুলে আমাদের WhatsApp-এ পাঠান। এর পর আমাদের সাথে যোগাযোগ করুন।
❌ ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর বা কুরিয়ার অফিস থেকে বাড়িতে নিয়ে গিয়ে অভিযোগ করলে তা গ্রহণযোগ্য হবে না।
🔗 বিস্তারিত জানতে ক্লিক করুন:
📦 Order & Delivery Policy
🔁 Return & Refund Policy
SKU SG-023-S Categories , Tag Brand:

You may also like

Scroll to Top
0