Steel Gallery

আমাদের যে কোন পণ্য অর্ডার করতে কল বা WhatsApp করুন: +8801715229827 | কল: 01715047545

Multipurpose Kitchen Rack (5-Tier)

16,380৳ 

প্লেট স্ট্যান্ড, সলিড তাক আর পাইপ শেলফ—রান্নাঘরের সবকিছু এক ফ্রেমে গুছিয়ে নেওয়ার বহুমুখী স্পেস-সেভিং রেক।

  • ২৫ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
  • ১০০% জংমুক্ত প্রিমিয়াম এস এস
  • স্মুথ মুভেবল চাকা ও ডাবল প্লেট হোল্ডার
  • সাইজ, তাক ও ম্যাটেরিয়ালে সম্পূর্ণ কাস্টমাইজ সুবিধা (ডিফল্ট: ৬০” × ৩৬” × ১৫”) Multipurpose Kitchen Rack

রান্নাঘরের প্লেট শুকানোর জন্য আলাদা ডিশ র‍্যাক, বড় হাঁড়ি-পাতিলের জন্য হান্ডি স্ট্যান্ড আর মশলা বা ব্লেন্ডারের জন্য আলাদা তাক এতগুলো র‍্যাক কিনে কিচেনের মূল্যবান জায়গা নষ্ট করার দিন এবার শেষ।

যাদের কিচেনে সব ধরনের জিনিস একসাথে গুছিয়ে রাখার মতো একটি নির্ভরযোগ্য ও টেকসই সমাধান দরকার, তাদের জন্যই Steel Gallery তৈরি করেছে SS Multipurpose Kitchen Rack (SG # 092-K)। এক চিলতে জায়গায় পুরো কিচেনের যাবতীয় তৈজসপত্র পরিপাটিভাবে সাজিয়ে নেওয়ার এটি একটি দারুণ কার্যকর সমাধান।

🔹 এই মাল্টিপারপাস র‍্যাকটির তাক বিন্যাস:

  • টপ তাক (সলিড শিট): মসৃণ সমতল শিটের ওপর ব্লেন্ডার, রাইস কুকার, ওভেন বা মশলার বয়াম সোজাভাবে রাখার সুব্যবস্থা।
  • উপর থেকে ২য় তাক (ডাবল প্লেট স্ট্যান্ড): একসাথে প্রচুর প্লেট দাঁড় করিয়ে পানি ঝরানোর ডাবল প্লেট হোল্ডার। কাস্টমার চাইলে এর নিচে অতিরিক্ত ওয়াটার ড্রেন ট্রে যোগ করে নেওয়ার সুবিধাও থাকছে।
  • নিচের ৩টি তাক (মজবুত পাইপ গ্রিল): ডেকচি, কড়াই, সসপ্যান ও ভারী হাঁড়ি-পাতিল উপুড় করে পানি ঝরিয়ে রাখার খোলামেলা ও শক্তপোক্ত পাইপ তাক।
  • মুভেবল হেভি ডিউটি চাকা: র‍্যাকের নিচে মসৃণ চাকা থাকায় কিচেন ফ্লোর মোছার সময় বা নিজের সুবিধাজনক জায়গায় পুরো লোডেড র‍্যাক এক হাতেই অনায়াসে সরিয়ে নেওয়া যায়।

🛠️ আপনার পছন্দ ও সুবিধামতো সম্পূর্ণ মডিফাই করার সুযোগ:

যেহেতু এটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি, তাই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটিকে যেভাবে ইচ্ছা পরিবর্তন করে নিতে পারবেন:

  • তাক ও শিট মডিফিকেশন: চাইলে সবগুলো তাকই সলিড শিট কিংবা সবগুলো তাক পাইপ দিয়ে বানিয়ে নিতে পারেন
  • ট্রে ও চাকা কাস্টমাইজ: প্লেট সেকশনের নিচে ওয়াটার ট্রে যোগ করা বা বাদ দেওয়া, কিংবা নিচের চাকা সরিয়ে ফিক্সড লেগ বসিয়ে নেওয়া সবই সম্ভব।
  • সাইজ ও স্পেস: ৬০” × ৩৬” × ১৫” সাইজের বাইরেও আপনার রান্নাঘরের ফাঁকা জায়গার নির্দিষ্ট মাপে ছোট-বড় করে তৈরি করা যাবে।
আমরা সর্বদাই আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, কারণ স্টিল একটি দীর্ঘস্থায়ী বস্তু।আমরা চাই, কাস্টমার যেন বহুদিন পরেও আমাদের পণ্য দেখে গর্ব করে বলতে পারে –
আমি এটা স্টিল গ্যালারি থেকে নিয়েছিলাম।
আমাদের আছে—
  • ✔️ অভিজ্ঞ ও দক্ষ কারিগর
  • ✔️ ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা
  • ✔️ হোলসেল দামে সেরা পণ্য
  • ✔️ পাইকারি (হোলসেল) কেনার সুবিধা
  • ✔️ “যেমন দেখেন, তেমনই পাবেন” গ্যারান্টি
  • ✔️ সময়মতো ডেলিভারি
  • ✔️ আন্তরিক কাস্টমার সার্ভিস

সেরা দামে সেরা মান – এটুকু আমাদের দেওয়া প্রতিশ্রুতি।বিশ্বাসে গড়া সম্পর্কই আমাদের সবচেয়ে বড় পরিচয়। ❤️

✅ অর্ডার, ডেলিভারি ও রিটার্ন (সংক্ষিপ্ত নীতিমালা)
🛒 অর্ডার নীতিমালা
  • ✅ রেডিমেড পণ্য: প্রথমে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে, বাকি টাকা পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন (Bank / Bkash / Nagad)।
  • ✅ কাস্টমাইজড / মেড-টু-অর্ডার পণ্য: পণ্যের ধরন অনুযায়ী ২০%-৭০% অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক।
🚚 ডেলিভারি তথ্য

🔹 রেডিমেড / ছোট পণ্য (হোম ডেলিভারির ক্ষেত্রে ১ কেজি পর্যন্ত)

  • ঢাকার ভিতরে: ১–৩ কার্যদিবস | ৳৭০
  • ঢাকার আশেপাশে: ২–৫ কার্যদিবস | ৳১১০
  • ঢাকার বাইরে: ৩–৬ কার্যদিবস | ৳১৩০+
    (ঢাকার ভিতরে ও আশেপাশে প্রতি কেজিতে ১৫৳ ও ঢাকার বাহিরে ৩০৳ করে বৃদ্ধি হবে।) আর কুরিয়ার ডেলিভারির রেট ভিন্ন।

🔹 কাস্টমাইজড / বড় পণ্য

  • সময় ও চার্জ নির্ভর করবে ডিজাইন, মাপ, লোকেশন ও ডেলিভারি বাহনের উপর।
  • ডেলিভারি করা হয় কুরিয়ার / ট্রাক সার্ভিসের মাধ্যমে।
🔁 রিটার্ন ও বাতিল নীতি
  • ✔️ কনফার্মের পর অর্ডার বাতিল সম্ভব নয় (বিশেষত কাস্টম পণ্যের ক্ষেত্রে)।
  • ✔️ কাস্টম পণ্যে রিটার্ন/রিফান্ড প্রযোজ্য নয়।
  • ✔️ রেডিমেড পণ্যে রিটার্ন প্রযোজ্য শুধুমাত্র নিচের শর্তে:
    • ভুল পণ্য গিয়েথাকল
    • ত্রুটিপূর্ণ বা ভাঙা পণ্য গিয়েথাকল্ল
    • যন্ত্রাংশ অনুপস্থিত থাকলে
🟡 রিটার্নের প্রক্রিয়া:
  • 👉 ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনে পণ্য পরীক্ষা করুন।
  • 👉 কুরিয়ার অফিসে বসেই প্যাকেট খুলে চেক করুন।
  • 👉 সমস্যা থাকলে ছবি/ভিডিও তুলে আমাদের WhatsApp-এ পাঠান। এর পর আমাদের সাথে যোগাযোগ করুন।
❌ ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর বা কুরিয়ার অফিস থেকে বাড়িতে নিয়ে গিয়ে অভিযোগ করলে তা গ্রহণযোগ্য হবে না।
🔗 বিস্তারিত জানতে ক্লিক করুন:
📦 Order & Delivery Policy
🔁 Return & Refund Policy
SKU SG-092-K Category Tag Brand:

You may also like

Scroll to Top
0