Steel Gallery

আমাদের যে কোন পণ্য অর্ডার করতে কল বা WhatsApp করুন: +8801715229827 | কল: 01715047545

Classic Living Sofa

8,200৳ 

ড্রয়িংরুমের আভিজাত্য বাড়াতে ঘুণ ও জংমুক্ত খাঁটি স্টিলের ছিমছাম ক্লাসিক সোফা!

  • ২৫ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
  • ১০০% মরিচামুক্ত প্রিমিয়াম এস এস ফ্রেম
  • ১, ২ ও ৩ সিটার ভ্যারিয়েশন অপশন
  • প্রয়োজন ও সাইজ অনুযায়ী সম্পূর্ণ কাস্টমাইজ সুবিধাClassic Living Sofa

ফোম বা কাঠের সোফায় কয়েক বছর যেতে না যেতেই দেখা যায় কাঠের ফ্রেম নড়বড়ে হয়ে গেছে, ঘুণ ধরেছে কিংবা স্যাঁতসেঁতে আবহাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে।

যারা সাশ্রয়ী বাজেটে আজীবনের জন্য টেকসই ও পরিপাটি একটি সিটিং সলিউশন খুঁজছেন, তাদের জন্য Steel Gallery তৈরি করেছে SS Classic Living Sofa (SG # 029-S)। এর মার্জিত খাড়া পাইপ ডিজাইন, গোল্ডেন বল ও স্টিল ফ্লাওয়ার আর্টের নিখুঁত ফিনিশিং যেকোনো ড্রয়িং বা লিভিং স্পেসে আনে রুচিশীল ছোঁয়া। এর ওপরে নিজের পছন্দমতো গদি বা কুশন বসিয়ে নিলেই হয়ে ওঠে অত্যন্ত আরামদায়ক।

🔹 কেন এই সোফাটি আপনার ড্রয়িংরুমের জন্য সেরা? 🔸 ঘুণ ও উইপোকা মুক্ত: কাঠের সোফার মতো নষ্ট হওয়ার কোনো ভয় নেই; ১০০% খাঁটি স্টেইনলেস স্টিল হওয়ায় পানিতে ধুয়ে পরিষ্কার করলেও মরিচা পড়বে না।

🔸 মজবুত স্ট্রিপ সিটিং বেস: সিটের নিচে চওড়া ও পুরু স্টিল পাতির নিখুঁত সাপোর্ট দেওয়া, যা যেকোনো ভারী মানুষের ওজনেও সহজে বাঁকে না।

🔸 সহজে পরিষ্কারযোগ্য: চা বা কফি পড়ে দাগ পড়ার ঝামেলা নেই; সাধারণ ভেজা কাপড় দিয়ে মুছলেই সোফা সবসময় নতুনের মতো চকচক করে।

🔸 আজীবন টেকসই ফ্রেম: একবার কিনলে বছরের পর বছর নড়বড়ে হওয়ার কোনো চিন্তা নেই।

📐 সিটিং সাইজ অপশন:

  • সিঙ্গেল সিটার (১ সিট): ২২” × ২২” (ব্যক্তিগত বা অফিস কর্নারের জন্য)
  • ডাবল সিটার (২ সিট): ৪৪” × ২২” (ছোট ড্রয়িংরুম বা ব্যালকনির জন্য)
  • ট্রিপল সিটার (৩ সিট): ৬৬” × ২২” (পারিবারিক ব্যবহারের মূল লিভিং সোফা)
    (আপনার ড্রয়িংরুমের খালি জায়গা অনুযায়ী যেকোনো কাস্টম মাপেও তৈরি সম্ভব)।
আমরা সর্বদাই আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, কারণ স্টিল একটি দীর্ঘস্থায়ী বস্তু।আমরা চাই, কাস্টমার যেন বহুদিন পরেও আমাদের পণ্য দেখে গর্ব করে বলতে পারে –
আমি এটা স্টিল গ্যালারি থেকে নিয়েছিলাম।
আমাদের আছে—
  • ✔️ অভিজ্ঞ ও দক্ষ কারিগর
  • ✔️ ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা
  • ✔️ হোলসেল দামে সেরা পণ্য
  • ✔️ পাইকারি (হোলসেল) কেনার সুবিধা
  • ✔️ “যেমন দেখেন, তেমনই পাবেন” গ্যারান্টি
  • ✔️ সময়মতো ডেলিভারি
  • ✔️ আন্তরিক কাস্টমার সার্ভিস

সেরা দামে সেরা মান – এটুকু আমাদের দেওয়া প্রতিশ্রুতি।বিশ্বাসে গড়া সম্পর্কই আমাদের সবচেয়ে বড় পরিচয়। ❤️

✅ অর্ডার, ডেলিভারি ও রিটার্ন (সংক্ষিপ্ত নীতিমালা)
🛒 অর্ডার নীতিমালা
  • ✅ রেডিমেড পণ্য: প্রথমে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে, বাকি টাকা পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন (Bank / Bkash / Nagad)।
  • ✅ কাস্টমাইজড / মেড-টু-অর্ডার পণ্য: পণ্যের ধরন অনুযায়ী ২০%-৭০% অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক।
🚚 ডেলিভারি তথ্য

🔹 রেডিমেড / ছোট পণ্য (হোম ডেলিভারির ক্ষেত্রে ১ কেজি পর্যন্ত)

  • ঢাকার ভিতরে: ১–৩ কার্যদিবস | ৳৭০
  • ঢাকার আশেপাশে: ২–৫ কার্যদিবস | ৳১১০
  • ঢাকার বাইরে: ৩–৬ কার্যদিবস | ৳১৩০+
    (ঢাকার ভিতরে ও আশেপাশে প্রতি কেজিতে ১৫৳ ও ঢাকার বাহিরে ৩০৳ করে বৃদ্ধি হবে।) আর কুরিয়ার ডেলিভারির রেট ভিন্ন।

🔹 কাস্টমাইজড / বড় পণ্য

  • সময় ও চার্জ নির্ভর করবে ডিজাইন, মাপ, লোকেশন ও ডেলিভারি বাহনের উপর।
  • ডেলিভারি করা হয় কুরিয়ার / ট্রাক সার্ভিসের মাধ্যমে।
🔁 রিটার্ন ও বাতিল নীতি
  • ✔️ কনফার্মের পর অর্ডার বাতিল সম্ভব নয় (বিশেষত কাস্টম পণ্যের ক্ষেত্রে)।
  • ✔️ কাস্টম পণ্যে রিটার্ন/রিফান্ড প্রযোজ্য নয়।
  • ✔️ রেডিমেড পণ্যে রিটার্ন প্রযোজ্য শুধুমাত্র নিচের শর্তে:
    • ভুল পণ্য গিয়েথাকল
    • ত্রুটিপূর্ণ বা ভাঙা পণ্য গিয়েথাকল্ল
    • যন্ত্রাংশ অনুপস্থিত থাকলে
🟡 রিটার্নের প্রক্রিয়া:
  • 👉 ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনে পণ্য পরীক্ষা করুন।
  • 👉 কুরিয়ার অফিসে বসেই প্যাকেট খুলে চেক করুন।
  • 👉 সমস্যা থাকলে ছবি/ভিডিও তুলে আমাদের WhatsApp-এ পাঠান। এর পর আমাদের সাথে যোগাযোগ করুন।
❌ ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর বা কুরিয়ার অফিস থেকে বাড়িতে নিয়ে গিয়ে অভিযোগ করলে তা গ্রহণযোগ্য হবে না।
🔗 বিস্তারিত জানতে ক্লিক করুন:
📦 Order & Delivery Policy
🔁 Return & Refund Policy
SKU SG-029-S Category Tag Brand:

You may also like

Scroll to Top
0