Steel Gallery

আমাদের যে কোন পণ্য অর্ডার করতে কল বা WhatsApp করুন: +8801715229827 | কল: 01715047545

Simple & Premium Bed

Price range: 11,700৳  through 19,600৳ 

সিম্পল ডিজাইনে বেডরুমে আনুন আধুনিক মডার্ন ভাইব; মিডিয়াম বাজেটে প্রিমিয়াম লুকের খাঁটি স্টিলের খাট!

  • ২৫ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
  • ১০০% জং ও ঘুণমুক্ত খাঁটি এস এস ফ্রেম
  • পুরুত্ব ও সাইজ অনুযায়ী বাজেট ফ্রেন্ডলি কাস্টমাইজেশন
  • এসএস/এমএস হাইসা এবং কাঠের/লোহার মাচা বেছে নেওয়ার সুবিধা Simple Premium Bed

বেডরুমের জন্য এমন একটি খাট খুঁজছেন যা খুব বেশি ভারী বা জমকালো হবে না, আবার দেখতেও খুব সাধারণ লাগবে না?

Steel Gallery-র SS Simple Premium Bed (SG # 033-B) ঠিক সেই রুচিশীল মানুষদের জন্য তৈরি। এর ওপরের বাঁকানো স্মুথ রাউন্ড পাইপ আর গ্রিলিংয়ের কম্বিনেশন খাটের লুককে দেয় এক ধরনের মিনিমাল অথচ আধুনিক রূপ। শোবার ঘরে খাটটি ফিটিং করার পর পুরো রুমের পরিবেশটাই চমৎকার দেখায়।

🔹 কেন এই খাটটি আপনার বেডরুমের সেরা পছন্দ?

🔸 ঘুণ ও জংয়ের চিন্তা নেই: কাঠের খাটে পানি বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় ঘুণ ধরার ঝুঁকি থাকলেও এটি খাঁটি স্টেইনলেস স্টিল হওয়ায় আজীবন নিশ্চিন্ত।

🔸সিম্পল ও প্রিমিয়াম ডিজাইন: হেডবোর্ড ও লেগবোর্ডে স্মুথ পাইপ ফিনিশিং, যা দেখতে খুব পরিপাটি ও যেকোনো বেডরুমের সাথে সহজেই মানানসই।

🔸 শব্দহীন মজবুত ফিটিং: কাঠের মতো নড়বড়ে হয়ে খটখট শব্দ করে না, তাই রাতের ঘুম হবে একদম শান্ত ও আরামদায়ক।

🔸 রঙ-বার্নিশের ঝামেলা নেই: কোনোদিন রঙ চটে যাওয়ার ভয় নেই; সাধারণ কাপড় দিয়ে মুছে নিলেই খাট সবসময় নতুনের মতো চকচক করবে।

💬 একটি জরুরি কথা: সরাসরি দাম কেন নির্দিষ্ট থাকে না?

অনেকেই জানতে চান এই খাটের দাম কত। আমরা রেডিমেড জিনিস গছিয়ে দেওয়ার চেয়ে আপনার প্রয়োজন ও সাধ্য অনুযায়ী বানিয়ে দিতে বেশি পছন্দ করি। আর খাটের দাম কয়েকটি বাস্তব বিষয়ের ওপর নির্ভর করে:

১. সাইজ: আপনার ঘরের মাপ অনুযায়ী ৪×৭ (সিঙ্গেল), ৫×৭ (সেমি-ডাবল) নাকি ৬×৭ (কিং সাইজ) ফিট লাগবে?

২. স্টিলের পুরুত্ব (থিকনেস): আপনার বাজেট অনুযায়ী ০.৬+০.৮ মিলি, রেগুলার ০.৮ মিলি, নাকি আরও হেভি ১.০ মিলি পাইপে বানাবেন?

৩. হাইসা (সাইড ফ্রেম): এটি কি প্রিমিয়াম এসএস (SS) দিয়ে করবেন, নাকি খরচ কিছুটা কমাতে এমএস (MS) লোহার হাইসা রাখবেন?

৪. মাচা: বিছানার নিচে মেহগনি কাঠ, কেরোসিন কাঠ নাকি আজীবনের জন্য লোহার মাচা ব্যবহার করবেন?

এই বিষয়গুলো আপনার পছন্দমতো নির্ধারণ করেই আমরা সবচেয়ে সেরা ও সাশ্রয়ী বাজেটটি হিসেব করে দিই।

📐 স্ট্যান্ডার্ড সাইজ গাইড:

  • ৪ ফিট × ৭ ফিট: একজন বা ব্যাচেলর ব্যবহারের জন্য পারফেক্ট সাইজ।
  • ৫ ফিট × ৭ ফিট: দুজনের ব্যবহারের জন্য স্ট্যান্ডার্ড পারিবারিক সাইজ।
  • ৬ ফিট × ৭ ফিট: বড় মাস্টার বেডরুমের জন্য খোলামেলা সাইজ।
  • (আপনার ঘরের জায়গা অনুযায়ী ইঞ্চি মেপে কাস্টম সাইজেও তৈরি করা যাবে)।
আমরা সর্বদাই আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, কারণ স্টিল একটি দীর্ঘস্থায়ী বস্তু।আমরা চাই, কাস্টমার যেন বহুদিন পরেও আমাদের পণ্য দেখে গর্ব করে বলতে পারে –
আমি এটা স্টিল গ্যালারি থেকে নিয়েছিলাম।
আমাদের আছে—
  • ✔️ অভিজ্ঞ ও দক্ষ কারিগর
  • ✔️ ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা
  • ✔️ হোলসেল দামে সেরা পণ্য
  • ✔️ পাইকারি (হোলসেল) কেনার সুবিধা
  • ✔️ “যেমন দেখেন, তেমনই পাবেন” গ্যারান্টি
  • ✔️ সময়মতো ডেলিভারি
  • ✔️ আন্তরিক কাস্টমার সার্ভিস

সেরা দামে সেরা মান – এটুকু আমাদের দেওয়া প্রতিশ্রুতি।বিশ্বাসে গড়া সম্পর্কই আমাদের সবচেয়ে বড় পরিচয়। ❤️

✅ অর্ডার, ডেলিভারি ও রিটার্ন (সংক্ষিপ্ত নীতিমালা)
🛒 অর্ডার নীতিমালা
  • ✅ রেডিমেড পণ্য: প্রথমে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে, বাকি টাকা পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন (Bank / Bkash / Nagad)।
  • ✅ কাস্টমাইজড / মেড-টু-অর্ডার পণ্য: পণ্যের ধরন অনুযায়ী ২০%-৭০% অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক।
🚚 ডেলিভারি তথ্য

🔹 রেডিমেড / ছোট পণ্য (হোম ডেলিভারির ক্ষেত্রে ১ কেজি পর্যন্ত)

  • ঢাকার ভিতরে: ১–৩ কার্যদিবস | ৳৭০
  • ঢাকার আশেপাশে: ২–৫ কার্যদিবস | ৳১১০
  • ঢাকার বাইরে: ৩–৬ কার্যদিবস | ৳১৩০+
    (ঢাকার ভিতরে ও আশেপাশে প্রতি কেজিতে ১৫৳ ও ঢাকার বাহিরে ৩০৳ করে বৃদ্ধি হবে।) আর কুরিয়ার ডেলিভারির রেট ভিন্ন।

🔹 কাস্টমাইজড / বড় পণ্য

  • সময় ও চার্জ নির্ভর করবে ডিজাইন, মাপ, লোকেশন ও ডেলিভারি বাহনের উপর।
  • ডেলিভারি করা হয় কুরিয়ার / ট্রাক সার্ভিসের মাধ্যমে।
🔁 রিটার্ন ও বাতিল নীতি
  • ✔️ কনফার্মের পর অর্ডার বাতিল সম্ভব নয় (বিশেষত কাস্টম পণ্যের ক্ষেত্রে)।
  • ✔️ কাস্টম পণ্যে রিটার্ন/রিফান্ড প্রযোজ্য নয়।
  • ✔️ রেডিমেড পণ্যে রিটার্ন প্রযোজ্য শুধুমাত্র নিচের শর্তে:
    • ভুল পণ্য গিয়েথাকল
    • ত্রুটিপূর্ণ বা ভাঙা পণ্য গিয়েথাকল্ল
    • যন্ত্রাংশ অনুপস্থিত থাকলে
🟡 রিটার্নের প্রক্রিয়া:
  • 👉 ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনে পণ্য পরীক্ষা করুন।
  • 👉 কুরিয়ার অফিসে বসেই প্যাকেট খুলে চেক করুন।
  • 👉 সমস্যা থাকলে ছবি/ভিডিও তুলে আমাদের WhatsApp-এ পাঠান। এর পর আমাদের সাথে যোগাযোগ করুন।
❌ ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর বা কুরিয়ার অফিস থেকে বাড়িতে নিয়ে গিয়ে অভিযোগ করলে তা গ্রহণযোগ্য হবে না।
🔗 বিস্তারিত জানতে ক্লিক করুন:
📦 Order & Delivery Policy
🔁 Return & Refund Policy
SKU SG-033-B Category Tag Brand:

You may also like

Scroll to Top
0