Steel Gallery

আমাদের যে কোন পণ্য অর্ডার করতে কল বা WhatsApp করুন: +8801715229827 | কল: 01715047545

2-in-1 Stool & Kitchen Rack

7,770৳ 

একদিকে বসার আরামদায়ক টুল, অন্যদিকে নিচে জিনিসপত্র রাখার মজবুত স্টোরেজ তাক এক ফ্রেমে দুই সমাধান

  • ২৫ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
  • ১০০% জংমুক্ত প্রিমিয়াম এস এস
  • হেভি লোড ক্যাপাসিটি (বসা ও স্টোরেজ দুই কাজের উপযোগী)
  • প্রয়োজন অনুযায়ী সাইজ ও ডিজাইনে কাস্টমাইজ সুবিধা।2-in-1 Stool & Kitchen Rack

রান্নাঘর বা ডাইনিং স্পেসে অনেক সময় এমন একটি জিনিসের দরকার হয়, যা একই সাথে কাজের সময় বসার টুল হিসেবে ব্যবহার করা যাবে, আবার জায়গাও নষ্ট করবে না।

ঠিক এই ভাবনা থেকেই এক গ্রাহকের স্পেশাল কাস্টম ডিজাইনে তৈরি হয়েছিল 2-in-1 Stool & Kitchen Rack (SG # 027-S)। এটি দেখতে যেমন ছিমছাম, ব্যবহারেও তেমনই দারুণ প্র্যাকটিক্যাল। রান্নার সময় বা ডাইনিংয়ের পাশে যখন বিশ্রাম দরকার, ওপরে অনায়াসে বসে কাজ করা যায়; আবার নিচের তাকে হাড়ি-পাতিল, বাটি বা যেকোনো আসবাবপত্র অনায়াসে গুছিয়ে রাখা যায়।

🔹 কেন এই ২-ইন-১ বেঞ্চ র‍্যাকটি এত কাজের?

🔸 বসা ও স্টোরেজ একসাথে: ওপরে মজবুত সিটিং ব্যবস্থা এবং নিচে খোলামেলা স্টোরেজ তাক, ফলে একই জায়গায় দুই ধরনের সুবিধা মিলছে।

🔸 ভারী ওজন বহনে সক্ষম: এটি সাধারণ হালকা টুলের মতো নয়; পুরু ও হেভি স্টেইনলেস স্টিল পাইপে তৈরি হওয়ায় ভারী মানুষের বসার ওজন অনায়াসে সহ্য করতে পারে।

🔸 পানি ও জং প্রতিরোধী: খাঁটি এস এসের তৈরি হওয়ায় কিচেন বা ওয়াশ এরিয়ার ভেজা পরিবেশেও মরিচা ধরার বা নষ্ট হওয়ার কোনো ভয় নেই।

🔸 ডাইনিং ও কিচেন ফ্রেন্ডলি: ডাইনিং টেবিলের পাশে অতিরিক্ত সিটিং, জুতো পরার বেঞ্চ কিংবা কিচেন ফ্লোরে বসে সবজি কাটার আরামদায়ক টুল হিসেবে সব জায়গাতেই পারফেক্ট।

🛠️ আপনার প্রয়োজনমতো ১০০% কাস্টমাইজেশন সুবিধা:

এটি মূলত একটি সম্পূর্ণ কাস্টমাইজড রেফারেন্স মডেল। আপনার কিচেন বা ডাইনিংয়ের খালি জায়গার মাপ অনুযায়ী উচ্চতা, দৈর্ঘ্য কিংবা তাকে শিট ও পাইপের বিন্যাস আপনার ইচ্ছামতো তৈরি করে নিতে পারবেন।

আমরা সর্বদাই আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, কারণ স্টিল একটি দীর্ঘস্থায়ী বস্তু।আমরা চাই, কাস্টমার যেন বহুদিন পরেও আমাদের পণ্য দেখে গর্ব করে বলতে পারে –
আমি এটা স্টিল গ্যালারি থেকে নিয়েছিলাম।
আমাদের আছে—
  • ✔️ অভিজ্ঞ ও দক্ষ কারিগর
  • ✔️ ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা
  • ✔️ হোলসেল দামে সেরা পণ্য
  • ✔️ পাইকারি (হোলসেল) কেনার সুবিধা
  • ✔️ “যেমন দেখেন, তেমনই পাবেন” গ্যারান্টি
  • ✔️ সময়মতো ডেলিভারি
  • ✔️ আন্তরিক কাস্টমার সার্ভিস

সেরা দামে সেরা মান – এটুকু আমাদের দেওয়া প্রতিশ্রুতি।বিশ্বাসে গড়া সম্পর্কই আমাদের সবচেয়ে বড় পরিচয়। ❤️

✅ অর্ডার, ডেলিভারি ও রিটার্ন (সংক্ষিপ্ত নীতিমালা)
🛒 অর্ডার নীতিমালা
  • ✅ রেডিমেড পণ্য: প্রথমে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে, বাকি টাকা পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন (Bank / Bkash / Nagad)।
  • ✅ কাস্টমাইজড / মেড-টু-অর্ডার পণ্য: পণ্যের ধরন অনুযায়ী ২০%-৭০% অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক।
🚚 ডেলিভারি তথ্য

🔹 রেডিমেড / ছোট পণ্য (হোম ডেলিভারির ক্ষেত্রে ১ কেজি পর্যন্ত)

  • ঢাকার ভিতরে: ১–৩ কার্যদিবস | ৳৭০
  • ঢাকার আশেপাশে: ২–৫ কার্যদিবস | ৳১১০
  • ঢাকার বাইরে: ৩–৬ কার্যদিবস | ৳১৩০+
    (ঢাকার ভিতরে ও আশেপাশে প্রতি কেজিতে ১৫৳ ও ঢাকার বাহিরে ৩০৳ করে বৃদ্ধি হবে।) আর কুরিয়ার ডেলিভারির রেট ভিন্ন।

🔹 কাস্টমাইজড / বড় পণ্য

  • সময় ও চার্জ নির্ভর করবে ডিজাইন, মাপ, লোকেশন ও ডেলিভারি বাহনের উপর।
  • ডেলিভারি করা হয় কুরিয়ার / ট্রাক সার্ভিসের মাধ্যমে।
🔁 রিটার্ন ও বাতিল নীতি
  • ✔️ কনফার্মের পর অর্ডার বাতিল সম্ভব নয় (বিশেষত কাস্টম পণ্যের ক্ষেত্রে)।
  • ✔️ কাস্টম পণ্যে রিটার্ন/রিফান্ড প্রযোজ্য নয়।
  • ✔️ রেডিমেড পণ্যে রিটার্ন প্রযোজ্য শুধুমাত্র নিচের শর্তে:
    • ভুল পণ্য গিয়েথাকল
    • ত্রুটিপূর্ণ বা ভাঙা পণ্য গিয়েথাকল্ল
    • যন্ত্রাংশ অনুপস্থিত থাকলে
🟡 রিটার্নের প্রক্রিয়া:
  • 👉 ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনে পণ্য পরীক্ষা করুন।
  • 👉 কুরিয়ার অফিসে বসেই প্যাকেট খুলে চেক করুন।
  • 👉 সমস্যা থাকলে ছবি/ভিডিও তুলে আমাদের WhatsApp-এ পাঠান। এর পর আমাদের সাথে যোগাযোগ করুন।
❌ ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর বা কুরিয়ার অফিস থেকে বাড়িতে নিয়ে গিয়ে অভিযোগ করলে তা গ্রহণযোগ্য হবে না।
🔗 বিস্তারিত জানতে ক্লিক করুন:
📦 Order & Delivery Policy
🔁 Return & Refund Policy

You may also like

Scroll to Top
0