Steel Gallery

আমাদের যে কোন পণ্য অর্ডার করতে কল বা WhatsApp করুন: +8801715229827 | কল: 01715047545

Space Saving Kitchen Rack

14,800৳ 

একটু বুদ্ধি খাটালে ঘরের কোনো কোণাই যে আর অবহেলিত থাকে না, ফ্রিজের পাশের চিপা জায়গায় ফিট হওয়া এই র‍্যাকটিই তার বড় প্রমাণ!

  • ২৫ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
  • ১০০% জংমুক্ত প্রিমিয়াম এস এস
  • জায়গা ও সাইজ অনুযায়ী সম্পূর্ণ কাস্টমাইজ সুবিধা।Space Saving Kitchen Rack

ফ্রিজের পাশ, দরজার পেছনের খালি জায়গা কিংবা রান্নাঘরের চিপা ফাঁক- এমন অনেক স্পেস থাকে যা খুব একটা কাজে আসে না, অথচ একটু বুদ্ধি খাটালেই তা হয়ে উঠতে পারে কিচেনের সবচেয়ে বড় স্টোরেজ সলিউশন।

ফ্রিজের পাশের ঠিক এমনই এক অবহেলিত ছোট জায়গা নিয়ে এক আপু বেশ চিন্তায় ছিলেন। পরে ওনার আইডিয়া আর Steel Gallery-র নিখুঁত কারিগরিতে তৈরি হলো ৬-লেয়ারের এই স্পেস-সেভিং কিচেন র‍্যাক (SG # 097-K)। হাঁড়ি, পাতিল, প্লেট, বাটি থেকে শুরু করে মশলার বৈয়াম- এক চিলতে জায়গায় পুরো কিচেনের অর্ধেক জিনিসপত্র একদম পরিপাটিভাবে গুছিয়ে নেওয়া সম্ভব হয়েছে।Space Saving Kitchen Rack

🔹 কেন এই স্পেস-সেভিং র‍্যাকটি সেরা?

🔸 অব্যবহৃত চিপা জায়গার পূর্ণ ব্যবহার: রান্নাঘরের ফেলে রাখা সরু ফাঁকা জায়গাতেও নিখুঁতভাবে ফিট হয়ে যায়।

🔸 নিরাপদ বাউন্ডারি গার্ড: প্রতিটা তাকে চারপাশ দিয়ে সেফটি রেলিং দেওয়া, তাই ডেকচি বা কাঁচের বাটি পিছলে পড়ার কোনো সুযোগ নেই।

🔸 ২৫ বছরের আস্থার ওয়ারেন্টি: খাঁটি স্টেইনলেস স্টিল শিট ও পাইপে তৈরি; পানি বা বাষ্প লাগলেও কখনোই মরিচা পড়বে না।

🔸 ভার বহনে শক্তিশালী: প্রতিটি তাক ভারী হাঁড়ি-পাতিল ও সিরামিকের ওজনেও একদম স্থির থাকে।

💡 ডিজাইন ও ফিনিশিং আপডেট নোট:

আমাদের প্রথম তৈরি মডেলে (ফিচার ছবি) তাকের সেফটি বাউন্ডারিতে খাড়া খাড়া অনেকগুলো ছোট পাইপ দিয়ে খাঁচার মতো ডিজাইন করা হয়েছিল। এতে প্রচুর জয়েন্ট থাকায় তৈরি করতে যেমন অনেক সময় লাগত, তেমনই ফিনিশিং নিখুঁত করাও কঠিন ছিল।

তাই গ্রাহকদের সুবিধার কথা ভেবে পরবর্তীতে আমরা ডিজাইনে আধুনিক পরিবর্তন এনেছি (পরের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন)। এখন তাকের বাউন্ডারিতে লম্বালম্বি মসৃণ স্লিপ পাইপ ব্যবহার করা হয়, যার ফলে বাড়তি জয়েন্ট কমে গেছে, র‍্যাকটি দেখতে আরও ছিমছাম ও স্টাইলিশ লাগে এবং এর স্মুথ ফিনিশিং পরিষ্কার রাখা অনেক বেশি সহজ!

🛠️ আপনার ঘরের মাপে ১০০% কাস্টমাইজেশন:

ফ্রিজের পাশে হোক বা ক্যাবিনেটের কোণে—আপনার ঘরের খালি জায়গার উচ্চতা, প্রস্থ ও গভীরতা ইঞ্চি মেপে আমাদের ইনবক্সে জানান। আপনার প্রয়োজন অনুযায়ী তাকে শিট, পাইপ কিংবা জালি নেট দিয়ে যে কোনো সাইজ ও মডেলে আমরা নিখুঁতভাবে তৈরি করে দেব।

আমরা সর্বদাই আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, কারণ স্টিল একটি দীর্ঘস্থায়ী বস্তু।আমরা চাই, কাস্টমার যেন বহুদিন পরেও আমাদের পণ্য দেখে গর্ব করে বলতে পারে –
আমি এটা স্টিল গ্যালারি থেকে নিয়েছিলাম।
আমাদের আছে—
  • ✔️ অভিজ্ঞ ও দক্ষ কারিগর
  • ✔️ ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা
  • ✔️ হোলসেল দামে সেরা পণ্য
  • ✔️ পাইকারি (হোলসেল) কেনার সুবিধা
  • ✔️ “যেমন দেখেন, তেমনই পাবেন” গ্যারান্টি
  • ✔️ সময়মতো ডেলিভারি
  • ✔️ আন্তরিক কাস্টমার সার্ভিস

সেরা দামে সেরা মান – এটুকু আমাদের দেওয়া প্রতিশ্রুতি।বিশ্বাসে গড়া সম্পর্কই আমাদের সবচেয়ে বড় পরিচয়। ❤️

✅ অর্ডার, ডেলিভারি ও রিটার্ন (সংক্ষিপ্ত নীতিমালা)
🛒 অর্ডার নীতিমালা
  • ✅ রেডিমেড পণ্য: প্রথমে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে, বাকি টাকা পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন (Bank / Bkash / Nagad)।
  • ✅ কাস্টমাইজড / মেড-টু-অর্ডার পণ্য: পণ্যের ধরন অনুযায়ী ২০%-৭০% অগ্রিম পেমেন্ট বাধ্যতামূলক।
🚚 ডেলিভারি তথ্য

🔹 রেডিমেড / ছোট পণ্য (হোম ডেলিভারির ক্ষেত্রে ১ কেজি পর্যন্ত)

  • ঢাকার ভিতরে: ১–৩ কার্যদিবস | ৳৭০
  • ঢাকার আশেপাশে: ২–৫ কার্যদিবস | ৳১১০
  • ঢাকার বাইরে: ৩–৬ কার্যদিবস | ৳১৩০+
    (ঢাকার ভিতরে ও আশেপাশে প্রতি কেজিতে ১৫৳ ও ঢাকার বাহিরে ৩০৳ করে বৃদ্ধি হবে।) আর কুরিয়ার ডেলিভারির রেট ভিন্ন।

🔹 কাস্টমাইজড / বড় পণ্য

  • সময় ও চার্জ নির্ভর করবে ডিজাইন, মাপ, লোকেশন ও ডেলিভারি বাহনের উপর।
  • ডেলিভারি করা হয় কুরিয়ার / ট্রাক সার্ভিসের মাধ্যমে।
🔁 রিটার্ন ও বাতিল নীতি
  • ✔️ কনফার্মের পর অর্ডার বাতিল সম্ভব নয় (বিশেষত কাস্টম পণ্যের ক্ষেত্রে)।
  • ✔️ কাস্টম পণ্যে রিটার্ন/রিফান্ড প্রযোজ্য নয়।
  • ✔️ রেডিমেড পণ্যে রিটার্ন প্রযোজ্য শুধুমাত্র নিচের শর্তে:
    • ভুল পণ্য গিয়েথাকল
    • ত্রুটিপূর্ণ বা ভাঙা পণ্য গিয়েথাকল্ল
    • যন্ত্রাংশ অনুপস্থিত থাকলে
🟡 রিটার্নের প্রক্রিয়া:
  • 👉 ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনে পণ্য পরীক্ষা করুন।
  • 👉 কুরিয়ার অফিসে বসেই প্যাকেট খুলে চেক করুন।
  • 👉 সমস্যা থাকলে ছবি/ভিডিও তুলে আমাদের WhatsApp-এ পাঠান। এর পর আমাদের সাথে যোগাযোগ করুন।
❌ ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর বা কুরিয়ার অফিস থেকে বাড়িতে নিয়ে গিয়ে অভিযোগ করলে তা গ্রহণযোগ্য হবে না।
🔗 বিস্তারিত জানতে ক্লিক করুন:
📦 Order & Delivery Policy
🔁 Return & Refund Policy
SKU SG-097-K Category Tag Brand:

You may also like

Scroll to Top
0